২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের মিডিয়ার প্রতি ম্যাককালামের ক্ষোভ

নিউজিল্যান্ডের মিডিয়ার ধারণা, অধিনায়কত্ব থেকে রস টেলরকে সরিয়ে দেয়ার পেছনে ব্রেন্ডন ম্যাককালাম অনেকাংশে দায়ী। তবে মিডিয়ার ধারণাকে উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের মিডিয়ার ধারণা, অধিনায়কত্ব থেকে রস টেলরকে সরিয়ে দেয়ার পেছনে ব্রেন্ডন ম্যাককালাম অনেকাংশে দায়ী। তবে মিডিয়ার ধারণাকে উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক। ম্যাককালাম বলেন, “এই ঘটনাটা (টেলরের অধিনায়কত্ব কেড়ে নেয়া) আমার কাছেও অনাকাক্সিক্ষত ছিল। একজন মানুষের কাছে নিজের অজান্তে দোষী সাব্যস্ত হওয়ার চেয়ে অপমানজনক আর কিছুই হতে পারে না।” “অধিনায়ক পরিবর্তন এবং নতুন অধিনায়ক নিয়োগের সঙ্গে আমি কখনোই জড়িত ছিলাম না। মাত্র দু দিন আগে আমাকে জিজ্ঞাসা করা হয়, ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে চাই কিনা। আর গতকাল (শুক্রবার) আমাকে জিজ্ঞাসা করা হয়, রস টেলর সরে গেলে আমি নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২৩২৪ঘ.