ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত মৌসুমে প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমিত বাংলাদেশ বিমান ও ধানমন্ডি প্রগতি সংঘ। লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
২০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এবারের লিগে। ‘এ’ গ্রুপে উদ্বোধনী ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ৮ দল বিকেএসপি, ইয়াং ক্রিকেটার্স, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, সিটি ক্লাব, বাংলাদেশ বয়েজ ক্লাব, পারটেক্স স্পোর্র্টিং ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও ইয়াং পেগাসাস ক্লাব।
‘বি’ গ্রুপে আছে সূর্যতরুণ ক্লাব, ওরিয়েন্ট, ইস্কাটন সবুজ সংঘ, কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব, বারিধারা ড্যাজলার্স, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব, ম্যাগনাম ক্রিকেটার্স ও তাসিন-হাসিন ক্রিকেট অ্যাকাডেমি।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম ছাড়া সিটি ক্লাব মাঠেও খেলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৭ঘ.
bdnews24