২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ম্যাচ নিয়ে অস্বস্তি নেই সাকলায়েনের

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের বাংলাদেশ-পাকিস্তানের ‘ডি’ গ্র“প শেষ ম্যাচ নিয়ে কোনোরকম অস্বস্তি¡ বোধ করছেন না বলে জানিয়েছেন সাকলায়েন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফস্পিনার বর্তমানে বাংলাদেশের স্পিন পরামর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের বাংলাদেশ-পাকিস্তানের ‘ডি’ গ্র“প শেষ ম্যাচ নিয়ে কোনোরকম অস্বস্তি¡ বোধ করছেন না বলে জানিয়েছেন সাকলায়েন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফস্পিনার বর্তমানে বাংলাদেশের স্পিন পরামর্শক। এনডিটিভিকে তিনি বলেন, “অনেক পেশাদার কোচকেই এমন পরিস্থিতিতে পড়তে হয়। পছন্দের দলকে কোচিং করানোর সময় নিজ দেশের সঙ্গে খেলা হতেই পারে, এটা খেলারই অংশ এবং প্রত্যেককে মেনে নিতে হয়।” পরের ম্যাচে এই মুহূর্তে র‌্যাংকিংয়ের সেরা স্পিনার সাঈদ আজমলকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন সাকলায়েন। তিনি বলেন, “পাকিস্তান তার জন্য গর্ববোধ করতে পারে। তিনি এখন ‘দুসরা’ খুব ভালোভাবে ব্যবহার করছেন এবং উইকেট নিচ্ছেন।” “একজন স্পিনার আন্তর্জাতিক ক্রিকেট শাসন করছে দেখতে ভালোই লাগছে। এটা খুব ভালো ব্যাপার যে, সব ফরম্যাটের ক্রিকেটে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছেন,” যোগ করেন ‘দুসরা’র আবিস্কারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২২২ ঘ.