২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

পাকিস্তানের সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল নিছক আনুষ্ঠানিকতার ম্যাচ। গুরুত্বহীন ম্যাচটিতে অস্ট্রেলিয়া পেয়েছে ৯৪ রানের সান্ত্বনার জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:26 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল নিছক আনুষ্ঠানিকতার ম্যাচ। গুরুত্বহীন ম্যাচটিতে অস্ট্রেলিয়া পেয়েছে ৯৪ রানের সান্ত্বনার জয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ১৬৮ রানে পৌঁছে দিতে বড় ভূমিকা দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৩৪ বলে ৫৯) ও শেন ওয়াটসনের (৩২ বলে ৪৭)। এই দুজন ছাড়া বলার মতো রান আর এক জনেরই - ২০ বলে ২৭ করা গ্লেন ম্যাক্সওয়েলের। জবাবে শুরু থেকে ধুঁকতে থাকা পাকিস্তান অলআউট হয়ে গেছে মাত্র ৭৪ রানে। দুই অংকের ঘরে রান করেছেন মাত্র তিন জন - নাসির জামশেদ (১৭), ইয়াসির আরাফাত (১৫) ও আব্দুল রাজ্জাক (১৩)। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের শিকার ৩টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৬৮/৭ (ওয়ার্নার ৫৯, ওয়াটসন ৪৭, ম্যাক্সওয়েল ২৭, মাইক হাসি ১২, বেইলি ৩, হোয়াইট ০, ক্রিস্টিয়ান ৩, ওয়েড ৬*, কামিন্স ১*; আজমল ২/১৯, গুল ২/৩০, আরাফাত ২/৩০) পাকিস্তান : ১৯.১ ওভারে ৭৪ (হাফিজ ৯, নাজির ১, জামশেদ ১৭, মালিক ০, কামরান ০, উমর ২, রাজ্জাক ১৩, আরাফাত ১৫, গুল ৩, আজমল ১, রাজা ৫*; স্টার্ক ৩/১১, কামিন্স ৩/১৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১২৫ঘ.