ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারজাতি টুর্নামেন্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টোবাগোকে ৫৯ রানে হারিয়েছে বিসিবি একাদশ।
ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের ৩৪, জুনায়েদ সিদ্দিকের ২৭ ও মোহাম্মদ আশরাফুলের ২৪ রানের সুবাদে ৮ উইকেটে ১৬৯ রান করে বিসিবি একাদশ।
জবাবে ৯ উইকেটে ১১০ রানেই থেমে যায় টোবাগোর ইনিংস। শফিউল ইসলাম ২ উইকেট নেন ১৩ রানে।
২৮* রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পর ৯ রানে ১ উইকেট নেয়া মাশরাফি বিন মুর্তজা ম্যাচ সেরা।
পোর্ট অব স্পেনে বার্বাডোজের বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায় ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘এশিয়া বনাম ক্যারিবিয়ান’ চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বিসিবি একাদশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০২ ঘ.
bdnews24