২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার এইটে খেলা প্রথম লক্ষ্য: মুশফিক

অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, বাংলাদেশের প্রথম লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা। ত্রিনিদাদে চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ কথা বলেন মুশফিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, বাংলাদেশের প্রথম লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা। ত্রিনিদাদে চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ কথা বলেন মুশফিক। শুক্রবার রাত সাড়ে নয়টায় এমিরেটসের একটি বিমানে দেশ ত্রিনিদাদের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে মুশফিকরা খেলবে বিসিবি একাদশ নামে। মুশফিক বলেন, “আমাদের প্রথম লক্ষ্য সুপার এইটে খেলা। গ্র“পে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দল াকলেও সুপার এইটে খেলার সার্ম্য আমাদের রয়েছে।” “একটি ম্যাচ জিতলেই সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা আত্মবিশ্বাসী। দলের সবার মধ্যে জেতার ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। তাছাড়া এখন আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল,” যোগ করেন এসএলপিএল খেলে ফেরা মুশফিক। তিনি বলেন, “শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটাই আমাদের দেশের মতো। ক্রিকেটারদের সেখানে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।” টুর্নামেন্ট শেষ হওয়ার পর ১২ সেপ্টেম্বর সরাসরি শ্রীলঙ্কায় চলে যাবে জাতীয় দল। ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ও ১৭ সেপ্টেম্ব আয়াল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘ডি’ গ্র“পে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের লড়াই পাকিস্তানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৪ ঘ.