২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন ভালোই কেটেছে ‘এ’ দলের

ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনটা খারাপ কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম দিন শেষে তাদের প্রতিপক্ষ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনটা খারাপ কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম দিন শেষে তাদের প্রতিপক্ষ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬ রান। ‘এ’ দলের শুরুটা অবশ্য দারুণ হয়েছিলো। কোনো রান হওয়ার আগেই উদ্বোধনী জুটি ভেঙ্গে ফেলে তারা। তবে এরপর সি এম গৌতম (অপরাজিত ৫৭), রাজু ভাটকাল (৪৯), পবন (৩৯) ও গণেশ সতীশের (৩২) দৃঢ়তায় আড়াই শ’ পেরিয়ে যায় কেএসসিএ। ১০৩ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। সংক্ষিপ্ত স্কোর: কেএসসিএ একাদশ প্রথম ইনিংস: ২৫৬/৭ (সমর্থ ০, পবন ৩৯, সতীশ ৩২, অমিত ১০, শিশির ১৬, সি এম গৌতম ৫৭*, রাজু ৪৯, কে গৌতম ১০, বিনয় ১৮*; এনামুল ৪/১০৩, শাহাদাত ১/১৮, রবিউল ১/৪৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৬ঘ.