ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড, অফস্পিনার সুনীল নারায়ণ ও পেসার কেমার রোচ।
প্রাথমিক চুক্তির জন্য নির্ধারিত সময় সীমার শেষ দিন শুক্রবার পোলার্ড এডিলেড স্ট্রাইকারস, রোচ ব্রিসবেন হার্ট ও সুনীল সিডনি সিক্সারসে যোগ দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রত্যেক দলের অন্তত ১৪ জন সদস্যকে স্বাক্ষর করানোর বাধ্যবাধকতা ছিল।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সিডনি ান্ডার দলে ১৪ জন খেলোয়াড় নিতে র্ব্য হওয়ায় তাদের জন্য সময় সীমা বাড়ানো হয়েছে। অন্য দিকে পার্থ স্করচার্স এরই মধ্যে ১৮ সদস্যের চূড়ান্ত দল গঠন করে ফেলেছে।
সিক্সারসের ব্যবস্থাপনা পরিচালক স্টুয়ার্ট ক্লার্ক সুনীলের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, “সুনীলকে দলে নেয়া আমাদের জন্য একটি বড় জয়।”
তিন বছর পর আবারো এডিলেডে ফিরে দারুণ খুশি পোলার্ড। তিনি বলেন, “এডিলেডে ফেরার ভাবনা সব সময়ই ছিল। ক্রিকেটারের জন্য তাদের সেট-আপটা দারুণ।”
প্রথমবারের মতো বিগব্যাশ খেলতে আসা রোচে মুগ্ধ ব্রিসবেন কোচ ড্যারেন লেহম্যান। অন্তত ৫/৬ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লেহম্যান।
তিনি বলেন, “রোচকে পেয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। টি-টোয়েন্টিতে এখনো কেমন সফল না হলেও টেস্ট ও ওয়ানডেতে ভালো করেছেন তিনি। একজন পেসারের মধ্যে যে আগ্রাসী মনোভাব দরকার তা রোচের মধ্যে পুরোপুরিই আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫২ ঘ.
bdnews24