২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারকে হারিয়ে দলে ফেরার পথে যুবরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ঘোষিত ভারতের ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন যুবরাজ সিং। ক্যান্সারকে পরাজিত করে এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও তাই উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ঘোষিত ভারতের ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন যুবরাজ সিং। ক্যান্সারকে পরাজিত করে এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও তাই উজ্জ্বল। ৩৭টি টেস্ট, ২৭৪টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলা ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে গত নভেম্বরে। যুক্তরাষ্ট্রে চিকিৎসা করানোর পর এপ্রিলে দেশে ফেরেন তিনি। অনুশীলন শুরু করেন গত মাস থেকে। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৩ঘ.