ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শফি ধর্সা টুর্নামেন্টে নেবে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের ব্যাঙ্গালোর ও মহিশুরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
ডাক পাওয়া খেলোয়াড়দের সোমবার সকাল সাড়ে আটটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন- শাহরিয়ার নাফীস, নাসির উদ্দিন ফারুক, ইমরুল কায়েস, নাজিম উদ্দিন, মুমিনুল হক, নাঈম ইসলাম, শামসুর রহমান, ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, মাহমুদুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ধীমান ঘোষ, সাকলায়েন সজীব, আরাফাত সানি, এনামুল হক, মোশারফ হোসেন, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, আল-আমিন, সাব্বির রহমান, ডলার মাহমুদ, কাজী কামরুল ইসলাম ও তাসামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৪ ঘ.
bdnews24