ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ১৬৮ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৮৯ রান করেছে শ্রীলঙ্কা।
যদিও গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিলো ভয়াবহ। মাত্র ১৫ রানের মধ্যে লাহিরু থিরিমান্নে (৩), তিলকারতেœ দিলশান (১১) ও কুমার সাঙ্গাকারাকে (০) হারায় শ্রীলঙ্কা। এরপর জয়াবর্ধনে একপ্রান্ত আগলে রেখে খেলে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। জয়াবর্ধনের পর দলীয় সর্বোচ্চ ২৭ রানের মালিক দীনেশ চান্দিমাল।
৫৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার জেমস অ্যান্ডারসন। ২৭ রানে ২ উইকেট শিকার করেন সমিত প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৮৯/৮ (থিরিমান্নে ৩, দিলশান ১১, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১৬৮*, সামারাবীরা ২০, চান্দিমাল ২৭, প্রাসান্না জয়াবর্ধনে ২৩, রনদ্বীপ ১২, হেরাথ ৫, ওয়ালেগেদারা ১০*; অ্যান্ডারসন ৩/৫৬, প্যাটেল ২/২৭, ব্রড ১/৬৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৯ ঘ.
bdnews24