ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ধীর গতির ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে পাকিস্তানকে। রোববারের ঐ ম্যাচে পাকিস্তান জেতে ২১ রানে।
লক্ষ্যের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন জরিমানার সিদ্ধান্ত নেন।
নির্ধারিত সময়ের পরে একটি দল যে কয় ওভার বল করে তার প্রতিটির জন্য একজন খেলোয়াড়ের ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়কের তার দ্বিগুণ হারে জরিমানা গুনতে হয়।
ঐ নিয়ম অনুযায়ী পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। আগামী ১২ মাসের মধ্যে এর পুনরাবৃত্তি হলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। দলের অন্য খেলোয়াড়দেরও ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩২ ঘ.
bdnews24