২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেছে প্রথম টেস্ট

প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন জমজমাট খেলার আভাস পাওয়া যাচ্ছিল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট উইকেট। আর নিউজিল্যান্ডের ২৬৪ রান। কিন্তু ১৪ ঘণ্টার টানা অবিরাম বর্ষণে ভেসে গেছে ডুনেডিন টেস্ট। মাঠে নামারই সুযোগ পাননি খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন জমজমাট খেলার আভাস পাওয়া যাচ্ছিল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট উইকেট। আর নিউজিল্যান্ডের ২৬৪ রান। কিন্তু ১৪ ঘণ্টার টানা অবিরাম বর্ষণে ভেসে গেছে ডুনেডিন টেস্ট। মাঠে নামারই সুযোগ পাননি খেলোয়াড়রা। নিউজিল্যান্ড সময় দুপুর দুটার পরপর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন ব্রেন্ডন ম্যাককালাম ৫৮ ও অধিনায়ক রস টেইলর ৪৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় পালায় ১১৫ রান করায় ম্যাচসেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বৃহস্পতিবার হ্যামিল্টনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৭ ঘ.