২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টেস্টকে বিদায় জানালেন দ্রাবিড়

এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন ভারতের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন ভারতের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাবেন তিনি। দ্রাবিড় ১৬৪ টেস্টে ৩৬টি শতকসহ রান করেন ১৩ হাজার ২৮৮। তার সামনে আছেন কেবল আরেক ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। দেখে-শুনে ধৈর্য ধরে ব্যাট করার জন্য ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ৩৯ বছর বয়স্ক দ্রাবিড় টেস্টে ক্যাচ ধরেন রেকর্ড ২১০টি। ব্যাঙ্গালোরে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেয়ার সময় তিনি বলেন, ক্রিকেটাঙ্গনে তার চমৎকার সময় কেটেছে। এখন ক্রিকেটকে এগিয়ে নেয়ার সময় এসেছে নতুন প্রজন্মের তরুণদের সামনে। সেই সঙ্গে তাদের সামনে রয়েছে ইতিহাস রচনা করারও হাতছানি। ক্রিকেটের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি সম্মানের সঙ্গে তিনি খেলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “দুঃখ পাচ্ছি, কিন্তু গর্বের সঙ্গেই আমি বিদায় নিচ্ছি।” “ভারতের অন্য সব ছেলের মতো আমিও এক সময় আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম,” যোগ করেন তিনি। দ্রাবিড় বলেন, ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে যাবেন তিনি। গত সেপ্টেম্বরে একদিনের ক্রিকেটকে বিদায় জানান দ্রাবিড়। ৩৪৪টি একদিনের ম্যাচ খেলে তিনি রান করেন ১০ হাজার ৮৮৯। ভারত ২০১১ সালে টেস্ট ও একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে ছিল সব দলের ওপরে। কিন্তু এখন দুই ধরনের ক্রিকেটেই তারা নেমে গেছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৫ ঘ.