২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি গড়ে না ওঠাতেই হার: মাহমুদুল্লাহ

জুটি গড়ে না উঠা এবং বাজে সময়ে উইকেট হারানোকেই হারের কারণ হিসেবে দেখছেন চট্টগ্রাম কিংস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুটি গড়ে না উঠা এবং বাজে সময়ে উইকেট হারানোকেই হারের কারণ হিসেবে দেখছেন চট্টগ্রাম কিংস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লক্ষ্য ছোট হলেও ম্যাচটাকে আমরা হাল্কাভাবে নেইনি। হারের মূল কারণ হচ্ছে বড় জুটি গড়ে না উঠা আর বাজে সময়ে উইকেট হারানো।” “ফিল্ডিং শেষে সাজঘরে ফেরার সময়ে আমরা আলোচনা করেছি, লক্ষ্য ছোট হলেও ম্যাচটাকে হাল্কাভাবে নেয়া যাবে না,” যোগ করেন তিনি। তিনি বলেন, “উইকেট থেকে স্পিনাররা বেশ সহায়তা পেয়েছেন, তাছাড়া দুরন্ত রাজশাহীর বোলাররা আজ ভালো বল করেছেন।” বোলাররা ভালো বল করেছেন মানছেন ম্যাচ সেরা দুরন্ত রাজশাহীর বাঁ-হাতি স্পিনার সাকলায়েন সজীব। তিনি বলেন, “উইকেট থেকে আমরা সহায়তা পেয়েছি। তা ছাড়া টানা তিন ম্যাচ জেতায় আত্মবিশ্বাস ছিল।” “পুঁজি ছোট হলেও হাল ছাড়িনি। চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত তা কাজে লেগেছে,” যোগ করেন তিনি। এদিকে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় মাঠে প্রবেশ করায় চট্টগ্রাম কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্সকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৩ ঘ.