২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা গ্রুপই বিসিসিআইয়ের স্পন্সর

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান স্পন্সর থাকছে সাহারা গ্রুপই। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন ও সাহারা গ্র“পের সভাপতি সুব্রত রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান স্পন্সর থাকছে সাহারা গ্রুপই। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন ও সাহারা গ্র“পের সভাপতি সুব্রত রায়। একই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পুনে ওয়ারিয়র্সের স্পন্সরও থাকছে ভারতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি। বিবৃতিতে জানানো হয়, “সাহারা নিশ্চিত করছে তারাই বিসিসিআইয়ের স্পন্সর থাকছে। চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করবে তারা।” গত ৪ ফেব্র“য়ারি সাহারা গ্র“পের পক্ষ থেকে জানানো হয়েছিলো, তারা আর বিসিসিআইয়ের স্পন্সর থাকবে না। বিসিসিআই আয়োজিত কোনো প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ততা না রাখার ঘোষণাও দিয়েছিলো তারা। বর্তমান চুক্তি অনুযায়ী প্রত্যেক ম্যাচের জন্য বিসিসিআইকে ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার দিতে হয় সাহারা গ্র“পকে। দু পক্ষের মধ্যে চুক্তির মেয়াদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২১ঘ.