ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেটের দাম কমানো হলো। বুধবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিকেটের এই নতুন দাম কার্যকর করা হয় বৃহস্পতিবারই। এর আগে প্রথমবার টিকেটের দাম কমানো হয় প্রতিযোগিতা শুরুর দিন ১০ ফেব্র“য়ারি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কর্পোরেট লাউঞ্জ ও আন্তর্জাতিক স্ট্যান্ডের প্রতিটি টিকেট ২ হাজার থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হলো।
এছাড়া শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেট এক হাজারের বদলে সাত শ’ টাকায় পাওয়া যাবে।
এদিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্লাব হাউসের (পূর্ব) টিকেট ১ হাজার টাকার পরিবর্তে ৭ শ টাকায়, আন্তর্জাতিক গ্যালারির টিকেট ২ হাজারের বদলে ১ হাজার টাকায় পাওয়া যাবে।
এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড ব্লকের টিকেট ৫ হাজার টাকার বদলে ৩ হাজার টাকায় ও গ্র্যান্ড স্ট্যান্ডের (রুফ টপ) টিকেট ৮ হাজার টাকার বদলে ১ হাজার টাকায় পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৪১৪ ঘ.
bdnews24