২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞতা অর্জনের সুযোগ: আনামুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আনামুল হক। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম স্থানীয় খেলোয়াড় হিসেবে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আনামুল হক। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম স্থানীয় খেলোয়াড় হিসেবে ম্যাচ সেরা হয়েছেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ম্যাচ শেষে তিনি বলেন, “অভিজ্ঞতা অর্জনের জন্য এই টুর্নামেন্ট একটি বড় সুযোগ। বিপিএলে এতোদিন কেউ আমার খেলা দেখেনি বলে কিছু বলেনি। আজ খেলা দেখার পর আশা করি ‘বড়’রা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন।” প্রথম ম্যাচে নয় নম্বরে ব্যাট করা আনামুল সিলেট রয়্যালসের বিপক্ষে ব্যাট করেন তিনে। তিনি বলেন, “ঐ ম্যাচের হারে সবার মনে একটি জেদ চাপে যে করেই হোক দ্বিতীয় ম্যাচে জিততে হবে। এবার চট্টগ্রাম কিংসের জন্য ঢাকা গ্ল্যাডিয়েটর্স তৈরি।” সোমবার একই মাঠে সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলবে দুই দল। ১২৫ রান তাড়া করতে গিয়ে জয়ের জন্য ১৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গ্ল্যাডিয়েটর্সকে। এর ব্যাখ্যায় আনামুল বলেন, “উইকেটে কোনো সমস্যা ছিল না। তবে আমরা যত সম্ভব বেশি উইকেট ধরে রাখতে চেয়েছিলাম। যারা উইকেটে ছিলেন তারাই ম্যাচ শেষ করে আসতে চেয়েছিলেন।” “নিজের আউটের জন্য একটু খারাপই লাগছে। আর দুই রান হলে আমার প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক হতো,” যোগ করেন তিনি। টানা দুই ম্যাচ হারা সিলেট রয়্যালস অধিনায়ক পিটার ট্রেগো পরের ম্যাচে ফেরার আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, “দুই ম্যাচে আমরা দুই বিভাগে ভালো করেছি। প্রথম ম্যাচে ভালো ব্যাট করলেও ঐ ম্যাচে বল ভালো হয়নি। আর এই ম্যাচে ব্যাটিং ভালো না হলেও বোলিং ভালো হয়েছে।” “পরের ম্যাচে যদি আমরা প্রথম ম্যাচের মতো ব্যাটিং আর দ্বিতীয় ম্যাচের মতো বোলিং করতে পারি তাহলে ভালো করা বেশ সম্ভব। পরের ম্যাচ নিয়ে আমি আশাবাদী,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৩ ঘ.