২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের টিকেটের দাম কমল

উদ্বোধনী দিনের খেলায় দর্শক কম হওয়ায় গ্যালারি টিকিটের দাম ৫০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেটের দাম কমে গেছে। টিকেটের স্বত্ব কেনা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিপিএলের আয়োজনের দায়িত্ব পাওয়া ‘গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট’-এর সঙ্গে আলোচনা করে টিকেটের দাম কমানো হয়েছে। এখন থেকে বিপিএলের টিকেটের সর্বনিু দাম ২০০ টাকা। আগে সর্বনিু টিকেট ছিল ৫০০ টাকার। পূর্ব গ্যালারির টিকেট ২০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকেট এক হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকেট পাওয়া যাবে ২ হাজার টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪১ঘ.