২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলাম নিয়ে রোমাঞ্চিত ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম নিয়ে ক্রিকেটাররা রোমাঞ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম নিয়ে ক্রিকেটাররা রোমাঞ্চিত। নিলামে বাংলাদেশের আরো পাঁচ ক্রিকেটারের সঙ্গে ‘এ’ শ্রেণীতে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তিনি মনে করেন, দেশের আরো কয়েক জনের এই শ্রেণীতে থাকা উচিৎ ছিলো। বিদেশি ও দেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্য এক হলেই ভালো হতো বলে তার অভিমত। জাতীয় দলের বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভর অবস্থান ‘বি’ শ্রেণীতে। তিনি জানিয়েছেন, নিলাম দেখার জন্য খেলোয়াড়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিপিএল থেকে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে বলেই তার বিশ্বাস। তবে অনেক ভালো খেলোয়াড়ের দল না পাওয়ার আশঙ্কা করছেন শুভ। তিনি বলেন, “খেলোয়াড়দের নিলামের তালিকা বেশ লম্বা। তাই অনেক ভালো খেলোয়াড় দল নাও পেতে পারেন। এমন হলে ক্রিকেটের জন্য নিশ্চয়ই তা ভালো হবে না।” ‘সি’ শ্রেণীতে রয়েছেন মাইশুকুর রহমান। নিলামের তালিকায় থাকতে পেরেই তিনি খুশি। তিনি বলেন, “নিলামে অনেকেই হয়তো দল পাবে না। আমিও দল নাও পেতে পারি। তবে এ নিয়ে মন খারাপ করার কিছু নেই।” “যে সব তরুণ খেলোয়াড়ের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়নি তারা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০০ঘ.