২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপল্যান্ড এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়াকে

ট্রেন্ট কপল্যান্ডের চমৎকার বোলিংয়ের সুবাদে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে প্রথম দিনে ভালো অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন্ট কপল্যান্ডের চমৎকার বোলিংয়ের সুবাদে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে প্রথম দিনে ভালো অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। কলম্বোর পি সারা ওভালে তিনে দিনের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং করতে নেমে দিনেশ চান্দিমালের অর্ধশতকের পরও ২৫৮ রানে থেমে যায় বোর্ড একাদশের প্রথম পালা। জবাবে দিন শেষে প্রথম পালায় কোনো উইকেট না হারিয়ে ২৬ রান করে সফরকারীরা। এক প্রান্তে ফিল হিউজেস ২৪ ও অন্য প্রান্তে উসমান খাজা ২ রান নিয়ে ব্যাট করছেন। এখনো ২৩২ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। হাতে আছে দশ উইকেট। বোর্ড একাদশকে চমৎকার সূচনা এনে দেন থারাঙ্গা পারানাভিতানা ও লাহিরু থিরিমানে। দলীয় ৮২ রানের মাথায় থিরিমানে (৩২) ও ৯৮ রানের পারানাভিতানাকে (৪৯) সাজঘরে ফেরত পাঠান কপল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে চান্দিমাল ও বি রাজাপাকসে ৭২ রান যোগ করে দলকে এগিয়ে নেন। কিন্তু ১৭০ রানের মাথায় তিন বলের ব্যবধানে রাজাপাকসে (২১) ও চান্দিমাল সাজঘরের পথ ধরলে পথ হারিয়ে ফেলে বোর্ড একাদশ। এর পর ১২ রান যোগ করতেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৬) ও থিলান সামারাবীরা (৬) বিদায় নিলে শেষ হয়ে যায় স্বাগতিকদের স্কোর বোর্ডে বড় স্কোর জমা করার সম্ভাবনা। ১৯১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দেন নুয়ান কুলাসেকারা (১৮), থিসারা পেরেরা (৩৬) ও ধাম্মিকা প্রসাদ। এগারো নম্বর ব্যাটসম্যান ধাম্মিকা ২০ রানে অপরাজিত থাকেন। দশম উইকেটে পেরেরা ও ধাম্মিকা দলের সঙ্গে ৪৯ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার পক্ষে কপল্যান্ড ৫ উইকেট নেন ৪৭ রানে। এছাড়া রায়ান হ্যারিস ও মাইকেল বিয়ার নেন দ'ুটি করে উইকেট। এ জন্য হ্যারিস দেন ৩৯ রান। বীয়ার ৪২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩৯ ঘ.