ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ হারের পরও শান্ত মহেন্দ্র সিং ধোনি।
ইংল্যান্ড সফরে ভারত গত তিন সপ্তাহে তিনটি বড় পরাজয় বরণ করে নিলেও মুখের হাসি ধরে রেখেছেন ভারত দলনায়ক।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজের পাশাপাশি ভারতের কাছ থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও কেড়ে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
এজবাস্টন টেস্টে ইনিংস ও ২৪২ রানের হার ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের একটি। চলতি শতকে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়।
এই পরাজয় টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ঢেলে দিয়েছে ভারতকে। ওভালে সিরিজের শেষ টেস্ট হারলে আরো পিছিয়ে পড়তে পারে তারা।
প্রথম দুই টেস্টে নি
bdnews24