২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট কোচ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত ৩ জুন

জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগের ব্যাপারে আগামী ৩ জুন প্রাথমিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগের ব্যাপারে আগামী ৩ জুন প্রাথমিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রোবাবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহিলা ক্লাব লিগের আবাহনী-মোহামেডান ম্যাচে শেষে বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আগামী ৩ জুন জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি জানান, সম্ভাব্য কোচের প্রাথমিক তালিকায় নয় জনের নাম রয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দুই কোচ এগিয়ে আছেন। বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকাকালীন সময়ে ভারতীয় টি-টোয়েন্টি আসর আইপিএলে বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করার সুযোগ চাওয়ায় আবেদনকারী অস্ট্রেলীয় কোচদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি। ফলে সাবেক কোচ জেমি সিডন্সের উত্তরসূরি হিসেবে তার দেশে থেকে কেউ আসার সম্ভবনা আপাতত দেখছেন না বিসিবি কর্মকর্তারা। বিসিবি গত ১৩ এপ্রিল প্রধান কোচ জেমি সিডন্সকে জানিয়ে দেয়, তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/২১০৪ ঘ.