২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব লিগ শিরোপা মোহামেডানের

বৃষ্টি বিঘ্নিত খেলায় আবাহনীকে ৯ উইকেটে হারিয়ে ক্লাব ক্রিকেটের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তখনো হাতে ছিল ৪০ বল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টি বিঘ্নিত খেলায় আবাহনীকে ৯ উইকেটে হারিয়ে ক্লাব ক্রিকেটের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তখনো হাতে ছিল ৪০ বল এনিয়ে দুবার ক্লাব ক্রিকেট শিরোপা জিতলো মোহামেডান। এর আগে প্রথম আসরে শিরোপা জেতে তারা, সেবার রানার্সআপ হয় আনসার ও ভিডিপি। দ্বিতীয় আসরে শিরোপা জেতে আনসার ও ভিডিপি, রানার্সআপ হয় মোহামেডান। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে আবাহনী ৮ উইকেটে ৯৪ রান করে। বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মোহামেডানের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ৮৩ রান। জবাবে ২৫ ওভার ২ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ৮৩ ছাড়িয়ে ৮৪ রানে পৌঁছে যায় মোহামেডান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে খুব সাবধানী ছিলেন মোহামেডানের উদ্বোধনী জুটি। ২০ ওভার ১ বল খেলে শুকতারা রহমান ও শায়লা শারমিন করেন ৬৪ রান। শুকতারা ২৫ রান করে বিদায় নিলেও অবিচল ছিলেন শায়লা। শেষ পর্যন্ত শায়লা ও রুমানা আহমেদ দলকে নয় উইকেটের বড় জয় এনে দেন। শায়লা ৩৯ ও রুমানা ৮ রানে অপরাজিত ছিলেন। আবাহনীর পক্ষে জাহানারা আলম ১ উইকেট নেন ২৩ রানে। এর আগে মোহামেডানের আঁটোসাটো বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয়েছে আবাহনীকে। এক দিনের রান তোলার শ্লথ গতি ও অন্য্যদিকে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পাল্টা আক্রমণ করা দলটির পক্ষে সম্ভব হয়নি। সর্বোচ্চ রান আসে জাহানারার ব্যাট থেকে। শেষ পর্যন্ত২০ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া শামীমা সুলতানা ১৯ রান করেন। মোহামেডানের পক্ষে রুমানা ৩ উইকেট নেন ২২ রানে। এ পরােেজয়র ফলে তৃতীয় হল আবাহনী। চূড়ান্ত পর্বে চার খেলা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাব হয়েছে রানার্সআপ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন বিকেএসপির ফারজানা হক পিঙ্কি। ব্যাট হাতে ৪০৬ রানের পাশাপাশি নেন ৩ উইকেট। সর্বোচ্চ ১৩ উইকেট নেন মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন। মেয়েদের ক্লাব লিগ ২০১০-১১ এর চূড়ান্ত পর্ব শুরু হয় ২০ মে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্র্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত পর্বে খেলে ছয়টি দল। এর আগে প্রথম পর্বে দুটি গ্র"পে ১০টি দল অংশ নেয়। খেলা শুরু হয় ৪ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৯ ঘ.