ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে জিতেছে আবাহনী। দিনের অন্য খেলায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে দিপালী যুব সংঘ।
আবাহনী-কলাবাগান
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে শুক্রবার বি গ্র"পের খেলায় কলাবাগানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। তখনো হাতে ছিল ১৭৩ বল।
টস জিতে ব্যাট করতে নেমে কলাবাগান ২৫ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৫২ রান করে। জবাবে ১১ ওভার ১ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ৫৩ রানে পৌঁছে যায় আবাহনী।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভুগতে হয়েছে আবাহনীকে। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর জয়ের ঠিকানায় পৌঁছাতে আরো ৩ উইকেট হারায় দলটি।
উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক আয়েশা আক্তার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২১ রানে। এছাড়া লতা মন্ডল করেন ১১।
কলাবাগানের পক্ষে নুরজাহান সুলতানা ৩ উইকেট নেন ২১ রানে।
দিপালী যুব সংঘ-ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব
সিটি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় ওরিয়েন্টকে ৬ উইকেটে হারিয়েছে দিপালী যুব সংঘ। তখনও হাতে ছিল ১১৩ বল।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১১ রান করে ওরিয়েন্ট। জবাবে ২১ ওভার ১ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১১২ রানে পৌঁছে যায় দিপালী।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দিপালীকে সহজ জয় এনে দেন আইরিন সুলতানা ও মুনতাহা খাতুন। দ্বিতীয় উইকেট জটিতে ৭০ রান তোলেন তারা। দলীয় ৭৬ রানের মাথায় মুনতাহা (২৩) বিদায় নিলেও অবিচল ছিলেন আইরিন।
উদ্বোধনী ব্যাটসম্যান আইরিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৬ রানে। তিনি তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।
ওরিয়েন্টের পক্ষে নাজনীন নাহার, রিতা রায় ও সুরমা রায় ১টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে ওরিয়েন্ট। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রান তোলার গতিও সেভাবে বাড়েনি। দলের তিন ব্যাটসম্যান পৌঁছান দু'অঙ্কের ঘরে।
সব চেয়ে বেশি ৩১ রান আসে পবিত্র রায়ের ব্যাট থেকে। এছাড়া নাজনীন ১২ ও রিতা ১১ রান করেন।
দিপালীর পক্ষে হেলেনা খাতুন ও শামসুন্নাহার ২টি করে উইকেট নেন। এ জন্য হেলেনা দেন ১৫ রান। শামসুন্নাহার ২৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪০ ঘ.
bdnews24