২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্বাচকরা আমাকে অবসরে যেতে বলেছিলেন'

নির্বাচকদের অবসরে যাওয়ার পরামর্শ মেনে না নেয়ায় দল থেকে বাদ দেয় হয় বলে অভিযোগ করেছেন শিবনারায়ন চন্দরপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচকদের অবসরে যাওয়ার পরামর্শ মেনে না নেয়ায় দল থেকে বাদ দেয় হয় বলে অভিযোগ করেছেন শিবনারায়ন চন্দরপল। তিনি বলেন, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তাকে ওই পরামর্শ দেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) প্রধান আর্নেস্ট হিলাইরিকে লেখা চিঠিতে চন্দরপল এই অভিযোগ করেন। খেলোয়াড়দের নিয়ে হিলাইরির ২৫ এপ্রিলের মন্তব্যের পর এই বিতর্কের সূচনা হয়। তার দু'দিন পর হিলাইরির ঠিকানায় চন্দরপল একটি চিঠি লেখেন। ২৯ এপ্রিল হিলাইরি তার জবাব দেন। বলেন, কোনো নির্দিষ্ট খেলোড়ায়কে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেননি। বরং রিপোর্ট ও জনগনের মন্তব্যের ওপর ভিত্তি করে তিনি ওই সব কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি চন্দরপলকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান দলের গুরুত্বপূর্ণ সদস্য বলেও মনে করেন। ২৯ এপ্রিলের চিঠির জবাবে চন্দরপল পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দল থেকে বাদ দেয়া নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ধরেই নিলাম আপনি উদ্বিগ্ন ছিলেন যে, আমাকে দল থেকে বাদ দেয়ার কারণ আমার ফর্ম, বয়স, খেলার সামর্থ্য বা শৃঙ্খলাভঙ্গ নয় বরং এটা ডব্লিউআইসিবির একটা নতুন সিদ্ধান্ত মাত্র। এটা কি ধরণে নির্দেশ? যেখানে দলের সেরা তিন-চারজন ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেয়া হয়।" চোটে থাকা অবস্থায় বোর্ডের কাছ থেকে তিনি পর্যাপ্ত সহযোগিতাও পাননি বলে চিঠিতে অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২১ ঘ.