২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদযাপনের দিন

বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে আগেই, তবে তার রেশ শেষ হয়নি এখনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। এই অনুষ্ঠানেই জানা যাবে, কে হচ্ছেন গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগার বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে আগেই, তবে তার রেশ শেষ হয়নি এখনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। এই অনুষ্ঠানেই জানা যাবে, কে হচ্ছেন গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগার বিজয়ী। গুলশানের হোটেল লেইকশোরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫০ জন বিজয়ীর সঙ্গে কয়েকজন খ্যতিমান ক্রিকেটার এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত থাকছেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই কুইজ প্রতিযোগিতার বাম্পার পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে গাড়ির চাবি। পুরস্কার হিসেবে আরো রয়েছে বিমান টিকেট, ল্যাপটপ, প্রিন্টার, নামকরা রেস্তোরাঁর খাওয়ার কুপন এবং ১০০টি জুম আল্ট্রা মোডেম। হোটেল লেইকশোর থেকে এই আনন্দযজ্ঞ সরাসরি 'ওয়েবকাস্ট' করারও উদ্যোগ নিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপের প্রথম দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, জন ডিয়ার ট্রাক্টর, এডিএন, সিটিসেল, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস, লো বেলাজিও, ওয়েস্টিন, লেইকশোর, প্যান প্যাসিফিক সোনারগাঁও, দি এইট, স্টেইক হাউজ ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা করেছে। এ প্রতিযোগিতায় বিশ্বকাপের পুরোটা সময় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিদিনের কুইজ ফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ করা হলেও বাম্পার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে শুক্রবার, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫১০ ঘ.