২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইকে হারিয়ে পাঞ্জাবের প্রথম জয়

উদ্বোধনী ব্যাটসম্যান পল ভালথাটির শতকের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম খেলায় চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে এটি পাঞ্জাবের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী ব্যাটসম্যান পল ভালথাটির শতকের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম খেলায় চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে এটি পাঞ্জাবের প্রথম জয়। নিজেদের প্রথম খেলায় পুনা ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরে যায় পাঞ্জাব। ভালথাটি ৬৩ বলে ১৯ চার ও ২ ছক্কার সাহায্যে অপরাজিত ১২০ রান করেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। মুরালি বিজয় ও সুব্রামনিয়াম বদ্রিনাথের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৮৯ টপকে ১৯৩ এ পৌঁছে যায় পাঞ্জাব। তখনও হাতে ছিলো ৫ বল। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। দলীয় ৬১ রানে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট (১৯) সাজঘরে ফিরে গেলেও ব্যাটিং তান্ডব চালাতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান পল ভালথাটি। শেষ পর্যন্ত দলের জয় নিয়েই ফেরেন তিনি। এছাড়া ১১ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন দিনেশ কার্তিক। এর আগে পাঞ্জাবের প্রবিন কুমার প্রথম দুই বলেই চেন্নাইয়ের উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীকান্ত অনিরুদ্ধ ও সুরেশ রায়নাকে ফিরিয়ে দিলে চাপে পড়ে যায় চেন্নাই। সেখান থেকে দলের হাল ধরে খেলতে াকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও সুব্রামনিয়াম বদ্রিনা। প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তোলে চেন্নাই। তবে এর পর েেকই পাঞ্জাবের বোলারদের উপর তান্ডব শুরু করেন বিজয় ও বদ্রিনা। পিযুষ চাওলার বলে আউট হওয়ার আগে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭৪ রান করেন বিজয়। তবে বোলারদের উপর তান্ডব তাতে থামেনি। অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও একই ভাবে ব্যাট চালাতে থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৩ রান করেন। বদ্রিনাথ ৮ চারের সাহায্যে ৫৬ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। শেষ ১০ ওভারে চেন্নাই ২ উইকেট হারিয়ে তোলে ১২১ রান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৭ ঘ.