ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুক্রবার থেকে শুরু হচ্ছে। এটি আইপিএলের চতুর্থ আসর।
এবার উদ্বোধনী খেলায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাউডার্স। চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। এর আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আইপিএলে এবার দুটি গ্র"পে ১০টি দল অংশ নিচ্ছে। এর আগের তিন আসরে ৮টি দল অংশ নেয়। নতুন দল দুটি হচ্ছে পুনা ওয়ারিয়র্স ইন্ডিয়া ও কোচি টাস্কার্স কেরালা।
৫৬ দিনের এ আসর দিয়ে ভারতে ফিরছে আইপিএল। এবার খেলা হবে ৭৪টি। প্রত্যেকটি দলই ৭টি করে নিজের মাঠে। আর ৭টি করে ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।
এ গ্র"পে রয়েছে ডেকান চার্জাস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স ও পুনা ওয়ারিয়র্স ইন্ডিয়া
বি গ্র"পে রয়েছে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, কোচি টাস্কার্স কেরালা, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
চূড়ান্ত খেলা হবে ২৮ মে, চেন্নাইয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০১ ঘ.
bdnews24