ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের স্বপ্নের ফাইনালের সঙ্গে সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিদিনের কুইজ প্রতিযোগিতাও পৌঁছে গেছে চূড়ান্ত মুহূর্তে।
খেলার ফল নিয়ে ফাইনাল ম্যাচের কুইজজয়ীদের মধ্যে মিশ্র অনুভূতি থাকলেও সবাই একবাক্যে স্বীকার করেছেন, এ ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তারা।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র ইকরাম ইলিয়াস ফাইনালে ছিলেন শ্রীলঙ্কার সমর্থক। ম্যাচে তার দল হারলেও শেষ দিনের কুইজে ঠিকই প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
"খেলার শেষ দিকে পৌঁছেও বোঝা য"িচ্ছল না, শেষ পর্যন্ত কে জিতবে। শ্রীলঙ্কা হারায় খারাপ লেগেছে। তবে দুদলই ভালো খেলেছে।"
প্রথম পুরস্কার হিসেবে ইলিয়াস পাচ্ছেন এডিএনের সৌজন্যে একটি ল্যাপটপ ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত পাঠক ইলিয়াস কুইজ প্রতিযোগিতার খবর পেয়েছিলেন এ ওয়েবসাইট থেকেই।
"সবসময় পত্রিকা পড়া যেহেতু আমার পক্ষে সম্ভব হয় না, সেহেতু বিকেলে বাসায় ফিরেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখি।"
ফাইনাল ম্যাচের কুইজে দ্বিতীয় পুরস্কার জয়ী ফজলুল হক আরো একটু খুশি হতেন, যদি বাংলাদেশ এ বিশ্বকাপে আরো একটু ভালো করতো।
অবশ্য বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা না হলেও শেষ দিন পর্যন্ত ক্রিকেট উত্তেজনা উপভোগ করেছেন তিনি।
ছাপাখানা ব্যবসায়ী ফজলুল হকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত পাঠক। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি এম প্যাড।
২ এপ্রিলের কুইজে তৃতীয় পুরস্কার হিসেবে এমজিএইচের সৌজন্যে নান্দোসে খাওয়ার ডিসকাউন্ট ভাউচার জিতে নিয়েছেন বেসরকারি সংস্থার কর্মী ইমতিয়াজ মাহবুব।
মজার বিষয় হলো, এ দিনের কুইজের পুরস্কারের তালিকা খুঁজে না পেয়েও শেষ পর্যন্ত কুইজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
"ওয়েবসাইটে আমি দেখলাম, বিকাল ৪টা পর্যন্ত উত্তর পাঠানো যাবে। কিন্তু পুরস্কারের কোনো তালিকা দেখতে পেলাম না। তারপরও ভাবলাম-চেষ্টা করে দেখি।"
শেষ দিনের কুইজে চতুর্থ পুরস্কার ছিল সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম। এ পুরস্কার গেছে একটি প্রোডাকশন হাউজের কর্মী আলামিনের ঝুলিতে।
আর পঞ্চম পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন একটি বেসরকারি সংস্থার সহকারী ব্যবস্থাপক মো. আবু জোহানূর সালেহ।
শেষ দিনের কুইজে এই পাঁচজন বিজয়ীর হাসি হাসলেও শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতায় ছিল টান টান উত্তেজনা।
গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, সিটিসেল, এডিএন, দ্য এইট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লেকশোর, স্টেক হাউজ, ওয়েস্টিন, বেলাজিও, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিয়ে গেছে।
আর এ প্রতিযোগিতার প্রচারে সহযোগিতা দিয়েছে ইয়েলো, ক্যাটস আই ও ডোরস।
এ প্রতিযোগিতায় বিশ্বকাপের পুরোটা সময় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ পোর্টাল http://cricket.bdnews24.com -এ। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠিয়েছেন তাকেই বিজয়ী ঘোষণা করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রতিদিন রাতে বিশ্বকাপ পোর্টালে প্রকাশ করা হয়েছে আগের দিনের কুইজ ফল।
বিশ্বকাপের চূড়ান্ত ফয়সালা হয়ে গেলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজের বাম্পার প্রাইজের ফল ঘোষণা এখনো বাকি।
পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করেছেন তিনিই পাবেন এ প্রতিযোগিতার প্রথম বাম্পার প্রাইজ- মাল্টিামোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি প্রোটন সাগা।
এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জেকে/০১৫১ ঘ.
bdnews24