ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ চেষ্টা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবার জিতে নিয়েছেন বিশ্বকাপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ তাবাস্সুম ২৫ মার্চের কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশিবার এসএমএস করেছেন। প্রথম পুরস্কার হিসেবে তিনি এডিএনের সৌজন্যে একটি ল্যাপটপ এবং সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন।
দ্বিতীয় পুরস্কার হিসেবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুজনের রাতের খাবারের পুরস্কার জিতেছেন মাহমুদুর রহমান। তিনি একটি বেসররকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে নিয়োজিত রয়েছেন।
তৃতীয় পুরস্কার দুটি সিটিসিলের জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন আল-আমীন। তিনি একটি মিউজিক ভিডিও এবং ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিতে কর্মরত।
তাবাস্সুম জানান, তিনি বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ উপলক্ষে এই কুইজ প্রতিযোগিতার কথা তার বান্ধবীর কাছ থেকে শুনেছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রিকেট ওয়েবসাইটেও দেখেছেন। এর আগে বিভিন্ন কুইজে তিনি কয়েকটি এসএমএস পাঠিয়েছিলেন। কিন্তু ২৫ মার্চের কুইজের সঠিক উত্তর তার পক্ষে যতটা পরা যায় তাতটা এসএমএস পাঠিয়ে প্রথম হয়েছেন।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সাম্প্রতিক তথ্য, কলাম, ব্লগ ও ফটো গ্যালারি।
মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন তিনি ওই দিনের বিজয়ী হিসেবে পুরস্কার পাবেন।
আর পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করবেন তিনি পাবেন বাম্পার প্রাইজ।
এ প্রতিযোগিতার প্রথম বাম্পার প্রাইজ মাল্টিামোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি প্রোটন সাগা। দ্বিতীয় পুরস্কার জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এলএন/পিডি/১৯১৮ ঘ.
bdnews24