ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম-শক্তির দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দেশের মাটিতে খেলা, কেবল এদিক দিয়েই এগিয়ে আছে শ্রীলঙ্কা। তারপরও 'সুন্দর' ক্রিকেটের আভাস মিলছে দল দু'টোর মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।
খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
গ্র"প পর্বে শ্রীলঙ্কা সহজেই হারিয়েছে জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডা ও নিউজিল্যান্ডকে। তবে হার মেনেছে পাকিস্তানের কাছে। আর বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটি।
প্রতিপক্ষ ইংল্যান্ড গ্র"প পর্বে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসকে। হার মেনেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের কাছে। টাই করেছে ভারতের সঙ্গে।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এ পর্যন্ত ৪৪ বার খেলেছে। ২৩ বার জিতেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা ২১ বার। এর মধ্যে প্রেমাদাসায় চারবার খেলেছে দল দু'টো। এর তিনটিতেই জিতেছে শ্রীলঙ্কা।
অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে স্বপ্ন দেখাচ্ছেন দলের উপরের সারির ব্যাটসম্যানরা। প্রায় সব খেলাতেই রান পেয়েছেন তারা। প্রথম চার ব্যাটসম্যানের সবাই একটি করে শতক হাঁকিয়েছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24