ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজের প্রতিদিনের প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসাবে ল্যাপটপ জিতেছেন ইংরেজি সাহিত্যের ছাত্র শেহজাদ দোজা।
১৯ মার্চের কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশিবার এসএমএস করে এডিএন'র সৌজন্যে ল্যাপটপটি পাচ্ছেন দোজা।
দ্বিতীয় পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মো. ইয়াসিন।
তৃতীয় পুরস্কার পাচ্ছেন ব্যাংককর্মী শাহাব হুদা। সিটিসেলের সৌজন্যে তিনি পাচ্ছেন একটি জুম আল্ট্রা মোডেম।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24