২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ করতে চায় দু'দলই

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, দু'দলেরই। তাই 'নক আউট' পর্বের কঠিন লড়াইয়ের আগে নিজেদের পরখ করে নিতে চায় দু'দলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, দু'দলেরই। তাই 'নক আউট' পর্বের কঠিন লড়াইয়ের আগে নিজেদের পরখ করে নিতে চায় দু'দলই। বিশ্বকাপ ক্রিকেটের 'এ' গ্র"পের এই খেলা শুরু হবে মুম্বাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এর আগের পাঁচ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কা কানাডার বিপক্ষে জেতে ২১০ রানে। পরের খেলায় পাকিস্তানের কাছে হারে ১১ রানে। তৃতীয় খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ খেলা ভেসে যায় বৃষ্টিতে। পঞ্চম খেলায় জিম্বাবুয়েকে হারায় ১৩৯ রান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড নিজেদের প্রথম খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ১০ উইকেটে। পরের খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৭ উইকেটে। তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে হারায় ১০ উইকেটে। পরের খেলায় পাকিস্তানের বিপক্ষে জেতে ১১০ রানে। পঞ্চম খেলায় কানাডাকে হারায় ৯৭ রানে। এর আগে মোট ৭২ বার খেলেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫ বার জিতেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা ৩২ বার। টাই হয় ১টি খেলা। ফল হয়নি ৪টিতে। পরিসংখ্যানে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বিশ্বকাপে এগিয়ে শ্রীলঙ্কা। তবে উপমহাদেশে ছড়ি ঘুরিয়ে আসছে নিউজিল্যান্ডর ওপর। হার-জিতের হিসেব ১৫-৫। সা