২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামস্পিনাররা নিজেদের প্রমাণ করেছে

বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কতটা তুঙ্গে ছিলো, শুরুতেই বোলাররা তার প্রমাণ রেখেছেন। বিশেষ করে স্পিন আক্রমণের সামনে এক রকম নাস্তানাবুদ হয়েছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কতটা তুঙ্গে ছিলো, শুরুতেই বোলাররা তার প্রমাণ রেখেছেন। বিশেষ করে স্পিন আক্রমণের সামনে এক রকম নাস্তানাবুদ হয়েছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ফিল্ডিংও করেছে অসাধারণ। চার জন ব্যাটসম্যানকে রান আউট করে বুঝিয়ে দিয়েছে, কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই তারা। বাংলাদেশের শক্তির জায়গাটা হচ্ছে বোলিং বিভাগ। বোলাররা প্রতি খেলায়ই ধারবাহিকভাবে ভালো করছে। নেদারল্যান্ডসকে মাত্র ১৬০ রানে বেঁধে ফেলে ব্যাটসম্যানদের কাজটা একবারেই সহজ করে দিয়েছে তারা। বিশেষ করে বাঁহাতি তিন স্পিনার আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও সোহরাওয়ার্দী শুভ অসাধারণ বোলিং করেছেন। পেসাররাও একেবারেই খারাপ করেননি। শফিউল ইসলাম ও রুবেল হোসেন নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তাই তো স্পিনাররা আরো ভালোভাবে চেপে ধরতে পেরেছে। এখন ব্যাটসম্যানরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে গেলেই জয়টা অনায়াসেই চলে আসবে। তবে একটু সতর্ক হয়ে খেলতে হবে। গত কয়েকটি খেলায় ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারছে না। উইকেটগুলো বিলিয়ে না দিলে সহজ জয়ে কোনো সমস্যা হবে না বলেই আমার বিশ্বাস। তামিম ইকবালকে তার মতো, আর অন্যরা একটু সময় নিয়ে খেললেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১৩১৩ ঘ.