২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের বিশ্বকাপ শেষ

বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের। দু'দিন আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার সময় পার্শ্বদেশে ব্যথা পান ব্রড। খেলায় ৬ রানে জেতে ইংল্যান্ড। চোটের কারণে ৪৮ ঘন্টার মধ্যে ব্রডের দেশে ফেরার ব্যাপারটি নিশ্চিত করলেও তার বদলে কাকে দলে নেয়া হবে সে ব্যাপারটি এখনো ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়নি। বদলি হিসেবে দলের সঙ্গে থাকা ক্রিস ট্রেমলেট সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে। এর আগে ব্রড নিজেই বলেন, বাংলাদেশের বিপক্ষে তার মাঠে নামা অনিশ্চিত। তবে কতটা গুরুতর তার ব্যথা তা এখনো জানা যায়নি। কিন্তু ব্রড বলেন, এরই মধ্যে তিনি স্ক্যান করেছেন। এখন অপেক্ষা করছেন প্রতিবেদনের জন্য। এর আগে বিশ্বকাপে দর্শক হয়ে যান কেভিন পিটারসেন। হার্নিয়া অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে গেছেন তিনি। ফলে তাকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে ছয় সপ্তাহ। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দেখা যাবে না তাকে। এ অবস্থায় ব্রড মাঠে নামতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে ইংল্যান্ডের। কেননা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। প্রথমে উপরের সারির দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান ব্রড। শেষের দিকে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য যখন মাত্র ৮ রান দরকার ছিল, তখনই তুলে নেন শেষ দুই উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/২০১৪ ঘ.