২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আগের সূচিতেই খেলা চলবে: আইসিসি

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, এখানে বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠানে কেনো সমস্যা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, এখানে বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠানে কেনো সমস্যা নেই। শনিবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার রাজধানীর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের বহনকারী বাসে ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকদের ঢিল ছোড়ার ঘটনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লরগাত বলেন, "এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তাতে আমি সন্তুষ্ট।" মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। খেলায় ৯ উইকেটে হারে স্বাগতিকরা। দেশের মাটিতে এমন শোচনীয় পরাজয়ের পর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সমর্থকরা ওই কাণ্ড ঘটায় । তাদের ছোড়া ঢিলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বহনকারী গাড়ির দুটি কাচ ফেটে গেলেও কেউ আহত হননি। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাব তাৎক্ষণিকভাবে ৩৮ জনকে গ্রেপ্তার করে। একে একটি 'বিচ্ছিন্ন' ঘটনা উল্লেখ করে লরগাত বলেন, "অল্প কয়েকজন সমর্থক বিক্ষিপ্তভাবে বাস লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল। আর সেগুলো নিছক ঢিলই ছিলো।" গ্র"প পর্যায়ে দেশের মাটিতে বাংলাদেশ দলের পরের তিন খেলার প্রতিপক্ষ ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। নিরাপত্তার কারণে এসব ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে- এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে লরগাত বলেন, "সব ভেন্যু ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমি জোর দিয়ে বলছি, প্রতিযোগিতা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। এতো ছোট ঘটনায় ভেন্যু পরিবর্তন করার কোনো যুক্তি আমি দেখি না।" গ্র"প পর্যায়ের ওই তিনটি ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালের দুটি খেলা হবে বাংলাদেশে। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও মোট তিনটি খেলা হয়েছে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ ফেব্র"য়ারি প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে ভারতের কাছে হারলেও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি সেদিন। কিন্তু শুক্রবার ওয়েস্টইন্ডিজের বিপক্ষে নেমে বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ানডেতে দেশের পক্ষে সর্বনিু রানে আউট হয়ে যাওয়ায় সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে বলে মনে করেন লরগাত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আসলে, আমার ধারণা, নিজেদের মাঠে এতো বড় ব্যবধানে পরাজয়ের মেনে নিতে না পেরেই দর্শকরা ওই কাণ্ড করেছে।" "তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে," যোগ করেন এই আইসিসি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/জেকে/১৯৪৪ ঘ.