২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম আফ্রিদির বোলিংই পাকিস্তানকে বাঁচিয়েছে

পাকিস্তানের ব্যাটসম্যানরা খারাপ করলেও বোলাররা অসাধারণ খেলে কানাডার বিপক্ষে দলকে জয় পাইয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ব্যাটসম্যানরা খারাপ করলেও বোলাররা অসাধারণ খেলে কানাডার বিপক্ষে দলকে জয় পাইয়ে দিয়েছেন। বিশেষ করে শহিদ আফ্রিদির বিধ্বংসী বোলিং উড়িয়ে দিয়েছে কানাডার ব্যাটিং লাইন। বলা যায়, বড় একটি বিপদ থেকে তিনিই বাঁচিয়েছেন দলকে। আসলে পাকিস্তানের বোলিং, বিশেষ করে স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী। চলতি বিশ্বকাপেই ১৪ উইকেট নিয়ে আফ্রিদি আছেন ফর্মের তুঙ্গে। বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে তাকে খেলাটা কতোটা কষ্টসাধ্য। পাকিস্তানের মতো দলের ইনিংস মাত্র ১৮৪ রানে গুটিয়ে দিতে পেরেছে বলে এই ম্যাচে কানাডা প্রশংসা পেতেই পারে। অসাধারণ বল করেছে তারা। কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতে পারেনি, পাকিস্তান-বধও সম্ভব হয়নি তাই। পাকিস্তানের ব্যাটসম্যানরা আসলে তাড়াহুড়ো করতে গিয়েই উইরেকট খুইয়েছেন। তাদের মধ্যে বেশি রান করার একটা তাড়া ছিল। কানাডা আসলে বড় একটা সুযোগ হাতছাড়া করেছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের ৩২৭ রান তাড়া করে আয়ারল্যান্ড জিতে গেলেও পকিস্তানের করা ১৮৪ রান অতিক্রম করা কানাডার পক্ষে সম্ভব হয়নি, এর কারণ পাকিস্তানের অসাধারণ বোলিং। তবে শহিদ আফ্রিদি যেভাবে এগোচ্ছেন, তা ব্যাটম্যানদের জন্য একটি সতর্কবার্তাই বটে। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস আগেই ধরে নেওয়া হয়েছিল, বৃহস্পতিবার বড় জয় পাবে দক্ষিণ আফ্রিকা। হয়েছেও তাই। এদিন তারা যে পাহাড়সম স্কোর গড়েছে, নেদাল্যান্ডসের মতো দুর্বল দলের তার নিচে চাপা পড়ারাই কথা। হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স অসাধারণ দুটি শতরান করে দক্ষিণ আফ্রিকাকে মজবুত ভিত গড়ে দিয়েছেন, যা টপকানো নেদারল্যান্ডসের মতো দলের দলের পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনও খুবই শক্তিশালী। তাদের নতুন আবিস্কার স্পিনার ইমরান তাহির অসাধারণ খেলছেন। এদিন ৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের ধস নামিয়েছেন তিনিই। পাশাপাশি এ উপমহাদেশের স্লো পিচেও ভালো বল করে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩২৭ ঘ.