যারা ভেবেছিলেন যে ইংল্যান্ড সহজেই জিতবে, তাদের সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন আয়ারল্যান্ড ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়ান ।
বুধবার তিনি একাই নাড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ভিত। ছয় নম্বরে ব্যাট করতে নেমে আসাধারণ শতরানে দলকে জয়ের লক্ষে পৌঁছে দিয়েছেন তিনি, যা এক কথায় অসাধারণ।
আয়ারর্যান্ডের এ জয়ের জন্য কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়।
ও'ব্রায়ানের খেলা দেখে মনে হয়েছে, ইংলিশ বোলাররা পাড়ার কোনো দলের বোলার। চার ছক্কার ফুলঝুড়ি তুলে অসাধারণ খেলেছেন এই আইরিশ ব্যাটসম্যান।
আগের খেলায় অসাধারণ টাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে চলে গিয়েছিল ইংল্যান্ড। সে অবস্থান থেকে তাদের অনেকটা বিনম্র অবস্থায় নামিয়ে এনেছেন ও'ব্রায়ান।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড যে পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছিল, তা টপকে কঠিন হলেও একবারে অসম্ভব যে নয়, তা করে দেখিয়েছে আয়ারল্যান্ডের ব্যটসমানরা।
ইংল্যান্ডের খেলা দেখে মনে হয়েছে, বড় স্কোর হওয়ার পর তারা খুবই হলাকাভাবে নিয়েছিল আয়ারল্যান্ডকে। যেটা শেষ পর্যন্ত কাল হয়েছে তাদের জন্য।
গত দুই দিনের খেলায় দেখেছি, বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলোর ব্যাটিংয়ের অবস্থা খুবই করুণ। আয়ারল্যান্ডকে দেখালাম এর ব্যাতিক্রম।
এ দিকে আগের খেলার মতো এদিনও ইংল্যান্ডের ব্যাটম্যানরা ভালো করেছে। জনাথন ট্রট, ইয়ান বেল ও কেভিন পিটারসেন অসাধারণ ব্যাট করেছেন। গ্রায়েম সোয়ান বল হাতে ছিলেন উজ্জ্বল।
কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ছিনিয়ে নিয়েছেন একজন মাত্র ব্যাটম্যান। আয়ারল্যান্ডের এই জয়ের পুরো কৃতিত্ব কেভিন ও'ব্রায়ানের।
পাশাপাশি অন্য দলগুলোকেও যেন সতর্ক করে দিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩২৪ ঘ.
bdnews24