কেনিয়াকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা।
মালিঙ্গার মতো ব্লক হোলের বোলার বিশ্বে খুব কমই আছে। তাই তার বল খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন কাজ।
বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক করে ভালোভাই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।
আসলে শ্রীলংকা শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলেছে। ছোট দলগুলোর বিপক্ষে হারবো না, জিততে হবে ভালোভাবে- এ মানসিকতার প্রতিফলন দেখা গেছে তাদের খেলায়।
তাছাড়া পাকিস্তানের বিপক্ষে হারার পর জয়ের জন্য মুখিয়ে ছিল শ্রীলঙ্কার খেলোয়াড়রা। কেনিয়ার সঙ্গে ৯ উইকেটে জিতে সে কাজটা তারা ভালোভাইে করেছে।
শ্রীলংকার টপঅর্ডারের ব্যাটসম্যানরা এমনিতেই ফর্মের তুঙ্গে আছেন। এ ম্যাচ থেকে বোলাররাও ফর্মে ফিরেছেন।
কেনিয়ার বিপক্ষে এই জয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
আসলে শ্রীলংকার বিপক্ষে লড়াই করার সাধ্য নেই কেনিয়ার। শ্রীলংকা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। এ দলের প্রতিটি বিভাগেই বেশ কয়েকজন উঁচুমানের খেলোয়াড় রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২১০৮ ঘ.
bdnews24