ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিশ্বকাপ শেষে ৪ এপ্রিল ঢাকায় আসবে রিকি পন্টিংয়ের দল।
৭ এপ্রিল খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। খেলা হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
৯, ১১ ও ১৩ এপ্রিল রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা তিনটি। এর মধ্যে শেষেরটি হবে দিন-রাতের।
১৪ তারিখে অস্ট্রেলিয়ার দেশে ফেরার কথা।
বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলা হবে ২ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩৮ ঘ.
bdnews24