২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজ সবাই লড়ছেন পুরস্কারের জন্য

বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে গ্র্যান্ড প্রাইজ জেতার দৌড়ে পাল্লা দিয়ে এগোচ্ছেন সবাই। ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী- সবাই লড়ছেন পুরস্কারের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে গ্র্যান্ড প্রাইজ জেতার দৌড়ে পাল্লা দিয়ে এগোচ্ছেন সবাই। ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী- সবাই লড়ছেন পুরস্কারের জন্য। ২৩, ২৪ ও ২৫ ফেব্র"য়ারির কুইজে অংশ নিয়ে বেসরকারী সংস্থার কর্মী আবু ইউসুফ (৩০) জিতে নিয়েছেন প্রথম পুরস্কার। আর এই তিন দিনই দ্বিতীয় পুরস্কার জিতেছেন ব্যবসায়ী মুহাম্মদ ফজলুল হক। এর আগে ২০ ও ২২ ফেব্র"য়ারির কুইজে প্রথম পুরস্কার জিতেছিলেন হক। ইতোমধ্যে একটি প্রিন্টার (এডিএনের সৌজন্যে) আর ছয়টি জুম আল্ট্রা মডেম (সিটিসেলের সৌজন্যে) যোগ হয়েছে তার প্রাপ্য পুরস্কারের তালিকায়। আর ইউসুফ এরইমধ্যে জিতেছেন একটি প্রিন্টার (এডিএনের সৌজন্যে), দুজনের ডিনার (লেকশোরের সৌজন্যে) একটি ল্যাপটপ (এডিএনের সৌজন্যে) এবং একটি জুম আল্ট্রা মডেম (সিটিসেলের সৌজন্যে)। ২৫ ফেব্রয়ারির কুইজে তৃতীয় পুরস্কার হিসেবে জুম আল্ট্রা মডেমটি (সিটিসেলের সৌজন্যে) জিতে নিয়েছেন ব্যাংক কর্মকর্তা রাকিবুল হোসেন। ইউসুফ আর হক দুজনেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখেন। সেখান থেকেই এই কুইজ প্রতিযোগিতার বিষয়টি জানতে পারেন তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই প্রতিদিনের এই কুইজ প্রতিযোগিতা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সঙ্গে রয়েছে বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান। প্রতিদিন বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে একটি নতুন প্রশ্ন প্রকাশ করা হয়। প্রতিদিনের পুরস্কার হিসেবে থাকে ল্যাপটপ, প্রিন্টার, নামকরা বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়ার সুযোগ, মোবাইল ইন্টারনেট মডেমের মতো আকর্ষণীয় সব পুরস্কার। প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরসহ এসএমএস প্রেরক হন বিজয়ী। আর পুরো বিশ্বকাপ জুড়ে সর্বোচ্চ সংখ্যক এসএমএম প্রেরক তিনজন পাবেন গ্র্যান্ড প্রাইজ, যার মধ্যে একটি গাড়িও থাকছে। cricket.bdnews24.com ঠিকানায় গিয়ে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এছাড়া ম্যাচের সময়সূচি, বিশ্লেষণ, মন্তব্য, ছবি, ভিডিও পাওয়া যাবে এখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআর/জেকে/২২৪২ ঘ.