২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ৩ ম্যাচটিকেট ২৮ ফেব্রুয়ারি থেকে

বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট ২৮ ফেব্র"য়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত কেনা যাবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট ২৮ ফেব্র"য়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত কেনা যাবে। আর্ন্তাজিতক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। http://cwc2011ballot.kyazoonga.com ওয়েবসাইট থেকে টিকেটের আবেদন করা যাবে। এক ব্যক্তি একটির বেশি আবেদন করতে পারবেন না এবং দুটির বেশি টিকেট পাবেন না। আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লোরগাত ভারতের বেঙ্গালুরুতে টিকিট বিক্রির প্রক্রিয়া ঘোষণা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। হারুন বলেন, "টিকেটের আবেদনের জন্য আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানগুলোর মতো পাবলিক ব্যালট পদ্ধতি থাকবে।" আগামী ২৯ মার্চ কলম্বো এবং ৩০ মার্চ মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল দুটি হবে। ফাইনাল হবে আগামী ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গত ২১ ফেব্র"য়ারি প্রাথমিকভাবে টিকিট বিক্রি শুরু হলে অনলাইনে আবেদনকারীদের চাপে আইসিসি'র ওয়েবসাইটে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওইদিন আইসিসির এক মুখপাত্র বলেন, "যারা টিকেট কেনার চেষ্টা করছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে এক কোটি মানুষ টিকেট কেনার চেষ্টা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।" ওইদিন ওয়েবসাইট নিষ্ক্রিয় হওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক অভিহিত করে আইসিসির প্রধান নির্বাহী বলেন, কিয়াযুংগাকে এ জন্য দোষ দেওয়া যাবে না। "কেউ ভাবতে পারেনি যে সাইট চালু হওয়ার এক ঘণ্টা আগ থেকে কয়েক কোটি মানুষ সাইটটিতে প্রবেশের চেষ্টা করবে। এক্ষেত্রে এখন ব্যালট পদ্ধতিতে টিকেট ছাড়া ভালো বলেই আয়োজকদের সঙ্গে আমরা একমত হয়েছি।" ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৩ হাজার। এর মধ্যে চার হাজার টিকেট দর্শকের কাছে বিক্রি করা হচ্ছে, যার মধ্যে এক হাজার অনলাইনে। বাকি তিন হাজার খেলার দিন স্টেডিয়ামে বিক্রি হবে। বাকি ২৯ হাজার টিকেট আইসিসি এবং মুম্বাই ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্লাবকে বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/পিডি/২১০৮ ঘ.