২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম বাংলাদেশ জয় পাবে অনায়াসে

দেশের একজন ক্রিকেটার হিসেবে আমি সব সময়ই চাইবো বাংলাদেশ জিতুক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিতও। আমার বিশ্বাস, আনায়াসে জয় তুলে নেবে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 03:47 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের একজন ক্রিকেটার হিসেবে আমি সব সময়ই চাইবো বাংলাদেশ জিতুক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিতও। আমার বিশ্বাস, আনায়াসে জয় তুলে নেবে বাংলাদেশ দল। র‌্যাংকিংয়ে আমাদের অবস্থান এখন ৮ নম্বরে। তাই আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে খেলার আগে কোনো চাপ না নেওয়াই উচিত। ছোট দলগুলোর বিপক্ষে ভারত ও পাকিস্তান যেভাবে সহজেই জয় তুলে নিচ্ছে, তাদের খেলায় যেভাবে আত্মবিশ্বাস প্রকাশ পাচ্ছে- আমরা অনায়েশে জিতবো; আমাদেরও এখন সেরকম ভাবার সময় এসেছে। এগিয়ে যেতে হলে পেছনে তাকানো যাবে না, এ কথাগুলো ভাবতে হবে সব সময়। আমার মতে, এটিকে বড় ম্যাচ বিবেচনা করা ঠিক হবে না। আগে ব্যাট করলে বাংলাদেশ ২৮০ এর কিছু বেশি রান করতে পারে বলে আমার বিশ্বাস। উদ্বোধনী জুটি যদি ভালো করে মিডেল অর্ডর ব্যাটম্যানদের জন্য কাজটা সহজ হবে। তামিম ইকবাল যদি স্বরূপে থাকেন, তাহলে মনে হয় আয়ারল্যান্ড বোলরাদের করার কিছু থাকবে না। তামিম প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশা করি। বাংলাদেশের আরেকটি শক্তির জায়গা হচ্ছে স্পিন আক্রমণ। আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান হতে পারেন ট্রাম কার্ড। আয়ারল্যান্ড পেস বলে ভালো খেলে থাকে। সে বিবেচনায় বাংলাদেশ দলে একজন স্পিনার বাড়তে পারে। যদি ইনজুরির কারণে শফিউল ইসলাম খেলতে না পারেন তাহলে হয়তো সোহরাওয়ার্দী শুভকে দেখা যেতে পারে বাড়তি স্পিনার হিসেবে। খেলতে পারেন মোহাম্মদ আশরাফুলও। কারণ মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, চাপমুক্ত ক্রিকেট খেললে বাংলাদেশ দলের জন্য কাজটা সহজ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৪৫ ঘ.