২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইট চালু, টিকেট বিক্রি হচ্ছে না

বিশ্বকাপ ফাইনালের টিকেট বিক্রি বন্ধ রয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল হবে চূড়ান্ত খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফাইনালের টিকেট বিক্রি বন্ধ রয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল হবে চূড়ান্ত খেলা। চালু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিকেটপ্রেমীদের চাপে টিকেট বিক্রির ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর আর কোনো টিকেট বিক্রি করা হয়নি বলে রয়টার্সকে জানিয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ওয়েবসাইটটিতে (কুধুড়ড়হমধ.পড়স) টিকেট বিক্রি শুরু করে আইসিসির টিকেট বিক্রি সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানটি। আইসিসির এক মুখপাত্র বলেন, "যারা টিকেট কেনার চেষ্টা করছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে ১ কোটি লোক টিকেট কেনার চেষ্টা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।" সারা রাত ধরে কাজ করে ওয়েবসাইটটি চালু করা হয় বলে জানিয়ে তিনি বলেন, কিন্তু এখন পর্যন্ত একটি টিকেটও বিক্রি করা হয়নি। আইসিসি বলেছে, টিকেট বিক্রির ঘোষণা দেয়ার আগে সমস্যা সমাধানে পুরোদমে কাজ চলছে। কবে না নাগাদ টিকেট বিক্রি শুরু হতে পারে সে ব্যাপারে মঙ্গলবার সকাল পর্যন্ত কিয়াজুংগা কোনো ঘোষণা দেয়নি। কেবল বলেছে, 'আমাদের সাইট চালু হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালের কোনো টিকেট বিক্রি করা হয়নি। পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুণ।' ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৩ হাজার। এর মধ্যে চার হাজার টিকেট দর্শকের কাছে বিক্রি করা হচ্ছে, যার মধ্যে এক হাজার অনলাইনে। বাকি তিন হাজার খেলার দিন স্টেডিয়ামে বিক্রি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৮ ঘ.