২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে আছে বাংলাদেশই

শক্তিশালী ভারতের যে বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে, তা এক কথায় বলে দেয়া যায়। তারপরও শনিবার ভারতের বিপক্ষে খেলায় আমি এগিয়ে রাখবো বাংলাদেশকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শক্তিশালী ভারতের যে বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে, তা এক কথায় বলে দেয়া যায়। তারপরও শনিবার ভারতের বিপক্ষে খেলায় আমি এগিয়ে রাখবো বাংলাদেশকেই। এর প্রথম কারণ, গত বিশ্বকাপে এই ভারতকেই হারিয়েছিল বাংলাদেশ। তারাই এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। কোথায় বাংলাদেশের দুর্বলতা ও কোন বিভাগে শক্তিশালী তা খতিয়ে দেখছে ভারতই। কেননা তারাই যে চাপে রয়েছে। দ্বিতীয়ত, রাজধানীর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলকে আক্ষরিক অর্থেই 'বাঘ' বলা য়ায়। এ মাঠে বাংলাদেশের শক্তিশালী স্পিন-আক্রমণের বিপক্ষে বড় স্কোর করা যে কোনো দলের জন্যই কঠিন। স্পিন-আক্রমণের নেতৃত্বে থাকবেন আব্দুর রাজ্জাক। তাকে সহায়তা দেবেন বিশ্বসেরা অল-রাউন্ডারদের একজন সাকিব আল হাসান এবং বাঁ-হাতি স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ও নাঈম ইসলাম। তাই স্কোর বোর্ডে ২৪০ রান জমা করতে পারলে বাংলাদেশের জেতা অসম্ভব কিছু হবে না। অবাক হওয়ারও কিছু থাকবে না। এ জন্য প্রথম চার ব্যাটসম্যানকে লম্বা ইনিংস খেলেতে হবে। ৩৫ থেকে ৪০ ওভার পর্যন্ত উইকেট ধরে খেলতে হবে। পরে 'পাওয়ার-প্লে'কে কাজে লাগাতে হবে। তামিম ইকবাল তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারলে বড় স্কোর করার পথ অবশ্যই সুগম হবে। 'পাওয়ার-প্লে'কে কাজে লাগানোর মতো দু'জন ভালো ব্যাটম্যানও রয়েছেন। তারা হলেন মাহমুদুল্ল