ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বরগুনায় শুরু হয়েছে অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট লিগ।
বরগুনা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় পটুয়াখালী জেলা দল ৫৯ রানে হারায় পিরোজপুর জেলা দলকে।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯১ রান করে পটুয়াখালী। জবাবে ১৩২ রানে গুটিয়ে যায় পিরোজপুর। খেলেছে ৪২ ওভার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১৩১ ঘ.
bdnews24