২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতেও ইংল্যান্ডের সাফল্যের অপেক্ষায় স্ট্রাউস

১৪ অক্টোবর থেকে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে হায়দরাবাদে। অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্বাস, কয়েক মাস আগে ঘরের মাঠের টেস্ট-ওয়ানডে সিরিজের মতো এই সিরিজেও ভালো খেলবে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৪ অক্টোবর থেকে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে হায়দরাবাদে। অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্বাস, কয়েক মাস আগে ঘরের মাঠের টেস্ট-ওয়ানডে সিরিজের মতো এই সিরিজেও ভালো খেলবে ইংল্যান্ড। তাই বলে ভারতকে মোটেই দুর্বল দল মনে করছেন না তিনি। ইংল্যান্ডের 'দ্য ডেইলি মেইল' পত্রিকাকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্ট্রাউস বলেন, "ভারতের বিপক্ষে জয় পাওয়া সত্যিই দুর্দান্ত ব্যাপার। আমরা সবাই জানি ভারত কতটা ভয়ঙ্কর দল।" বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান স্ট্রাউস। তাই ভারত সফরে দলের সঙ্গে নেই তিনি। তবে নিজেদের ওয়ানডে দলের সাফল্যের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্ট্রাউস। তিনি বলেন, "এখন দেখার বিষয় দলে আসা তরুণ খেলোয়াড়রা কেমন করে এবং ওয়ানডেতে তাদের ভবিষ্যত সম্পর্কে কী পূর্বাভাস দেয়। ভারতের মাটিতে আমাদের ওয়ানডে দলকে কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে। তবে আমি নিশ্চিত, তারা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে এবং বিশেষ কিছু করেও দেখাতে পারবে।" "গত মৌসুমটা দারুণ কেটেছে ইংল্যান্ডের। কিন্তু এখন আমাদের আরো ভালো কিছু করে দেখাতে হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২৯ঘ.