২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে নেই ইউসুফ

নিউজিল্যান্ড সফরে দলে থাকলেও বিশ্বকাপে নেই পেসার তানভীর আহমেদ। বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড সফরে দলে থাকলেও বিশ্বকাপে নেই পেসার তানভীর আহমেদ। বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকেও। দল মঙ্গলবার ঘোষণা করা হলেও জানানো হয়নি অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম। উইকেটরক্ষক হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ নিউজিল্যান্ড সফর দিয়ে দলে ফেরা কামরান আকমল। দলে ঠাঁই পেয়েছেন তার ছোট ভাই উমর আকমলও। পেস আক্রমণে থাকছেন শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীর। স্পিন আক্রমণে রয়েছেন আব্দুর রেহমান ও সাঈদ আজমল। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে আছেন মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। দল: শহিদ আফ্রিদি, মিসবাহ উল হক, কামরান আকমল, উমর আকমল, শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, আব্দুর রেহমান, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, ইউনুস খান ও আসাদ শফিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০০০ ঘ.