২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াপেটা বন্ধ করতে...

ক্রিকেটে ম্যাচ গড়াপেটা বন্ধ করতে প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ জন্য ভবিষ্যতে ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক 'এমআই -৬ কোডব্রেকার' প্রযুক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে ম্যাচ গড়াপেটা বন্ধ করতে প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ জন্য ভবিষ্যতে ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক 'এমআই -৬ কোডব্রেকার' প্রযুক্তি। যার মাধ্যমে খেলার আগে বা পরে ক্রিকেটাররা ফোনে কার সঙ্গে কি কথা বলেছেন বা বলছেন তা জেনে নেয়া যাবে। আইসিসি'র দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তা স্যার রনি ফ্লানাগান জানান, ''দেখুন, প্রযুক্তি যখন আছে, তখন ম্যাচ গড়াপেটা নির্মূল করতে তা আমরা ব্যবহার করতেই পারি। আইসিসি শিগগিরই এই প্রযুক্তি দিয়ে গড়াপেটা বন্ধের কাজ শুরু করবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৮২০ ঘ.